1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২.২৯ এএম
  • ৬৮ Time View

৩২২ রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৩১ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়েছে দলটি। দলীয় ৪৯ রানের সময় বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা। জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন আরও ২৭৩ রান। একটি করে উইকেট নেন হাসান-নাসুম। কার্টি ৯ ও রাদারফোর্ড ১০ রানে অপরাজিত আছেন।

বড় সংগ্রহ তাড়ায় নেমে ব্যাট হাতে ব্র্যান্ডন কিং জ্বলে উঠেছিলেন। নাসুম আহমেদকে দ্বিতীয় ওভারে দুটি চার ও একটি ছয় মেরে ১৪ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। কিন্তু শেষ বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। ১৯ রানে প্রথম উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ১০ বলে ১৫ রান করেন কিং। এরপর দ্বিতীয় উইকেট যেতেও সময় লাগেনি। দলীয় ২৮ রানের মাথায় নাসুমের বলে বোল্ড হয়ে ফেরেন আলিসক আথানাজে। তার ব্যাট থেকে আসে ৭ রান। এরপর দলীয় ৩১ রানের মাথায় শাই হোপের বিদায়ে তৃতীয় সাফল্য পায় সফরকারীরা। ৬ বলে ৩ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ শুরুতে গড়েন ১৩৬ রানের জুটি। অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের পথেই নিয়ে যান তারা। এরপর তাদের দেখানো পথ অনুসরণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক। চারটি বড় ফিফটির ওপর ভর করে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারের কারণে সিরিজের এই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com