মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

ইসরাইলে আরও বোমা পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ Time View

অবৈধ দখলদার ইসরাইল সরকারকে আরও শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ইসরাইল যখন গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর ইসরাইলের জন্য ৫০০ পাউন্ড ওজনের অন্তত এক হাজার এমকে-৮২ বোমা, ছোট-ব্যাসের এক হাজারের বেশি বোমা এবং এমকে-৮০ বোমার ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন প্রশাসন এমন সময় এ সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইরাল বালাহ এলাকায় ইসরাইলি বোমা হামলায় একজন মার্কিন নাগরিকসহ সাত বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছে।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইসরাইলকে অস্ত্র সরবরাহের এ সিদ্ধান্ত প্রমাণ করে, ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার ওপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর।

গত ৭ অক্টোবর থেকে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেল আবিবের কাছে অন্তত ১০০টি সমরাস্ত্রের চালান পাঠিয়েছে।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS