1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫.১৪ পিএম
  • ২৫৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে জানান জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৩১ মার্চ ভোর ৫টা ৪৫ মিনিটে জীবননগর থানাধীন হাসাদহ বাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে একটি ‘এলিয়েন’ প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন— মোঃ আলিম হোসেন (৩৬) ও জনি (৪০)। তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায়।

তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে মোট ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com