1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান বেসরকারি শিক্ষকদের ১ বছরের পিআরএল “শীর্ষক” সংবাদ সম্মেলন দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক

  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১.২২ পিএম
  • ২৯০ Time View

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো: সিলেটের গোলাপগগঞ্জ উপজেলার একমাত্র প্রাচীন সংবদপত্র সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঈদের দিন শনিবার (২১ মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্রে একটি হাসপতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘ দিন ধরে কিডনি,হাই প্রেসার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে ও মেয়ে সহ অসংখ্যগুনি জন রেখেগেছেন। মরহুম আখতারুজ্জামানের গ্রামের গোলাপগঞ্জ বুধবারি বাজার ইউনিয়নের চন্দরপুর বানিগাজী গ্রামে।

নব্বই দশকে গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকতায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে আখতারুজ্জামান ছিলেন অন্যতম। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক গোলাপ পত্রিকার যাত্রা শুরু হয়, যা স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি সাংবাদিকতার পাশাপাশি ঢাকাদক্ষিণ সাব-রেজিস্টার অফিসে দীর্ঘ দিন সুনামের সাথে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন নিষ্ঠাবান, আর ব্যক্তি জীবনে সদাহাস্য, অমায়িক ও নির্ভেজাল একজন মানুষ। সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মাঝে  শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক আখতারুজ্জমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের  সভাপতি ফ্রান্স বাঙালীর প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন (অন টিভি নিউজের বাংলাদেশ প্রতিনিধি,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) পত্রিকার সম্পাদক- আবুল কাশেম রুমন, সাধারণ সম্পাদক দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি সহ কো-অর্ডিনেটর মো. তোফায়েল আহমদ।

অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হবিগঞ্জ  জেলার (নবীগঞ্জ দর্পন ডটকম) এর সম্পাদক এম. গৌছুজ্জামান চৌধুরী,সহ-সভাপতি (ভয়েস অফ ৭ নিউজের) সিলেট জেলা প্রতিনিধি- রুহুল ইসলাম মিঠু,সহ-সভাপতি (একুশে সংবাদ ডটকম) সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আমিন রশীদ  ফোহাদ,সহ-সভাপতি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র সাব এডিটর কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, সহ-সভাপতি চ্যানেল ৩ নিউজের চেয়ারম্যান কবি নূরুদ্দীন রাসেল,সহ-সভাপতি (দৈনিক আলোকিত সকাল’র) সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু,সহ-সাধারণ সম্পাদক (ইউনানী কন্ঠ ডটকম ও সাপ্তাহিক ইউনানী কন্ঠ) পত্রিকার সম্পাদক- আক্তার  হোসেন,যুগ্ম সম্পাদক (সিলেট স্বপ্নীল ডটকম) এর সম্পাদক-আর. কে দাস চয়ন, সাংগঠনিক সম্পাদক (আমাদের কথা ডটকম) স্টাফ রিপোর্টার- হাফিজুল ইসলাম লস্কর,দপ্তর ও অর্থ সম্পাদক (বিএমসিলেট ডটকম) এর সিনিয়র স্টাফ রিপোর্টার কামাল আহমদ, সাহিত্য সম্পাদক (সাপ্তাহিক সিলেটের তথ্য) পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, খায়রুল ইসলাম শোয়েব,ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক (সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম) এর স্টাফ রিপোর্টার ইসমাঈল আলী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাপ্তাহিক মানব চাহিদা’র) সিলেট ব্যুরো রফিকুল ইসলাম শিতাব, শিক্ষা বিষয়ক সম্পাদক  (রাতার গুল বার্তা ২৪ ডটকম) এর সম্পাদক এইচ কে শরীফ সালেহীন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. লিমন আহমদ,সমাজসেবা বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নি শিখা) এর ক্রাইম রিপোর্টার মিজানুর রহমান।

কার্য নির্বাহী সদস্য, বালাগঞ্জের খবর ডটকম এর সিনিয়ির রিপোর্টার জাহিদুল ইসলাম,নবীগঞ্জের খবর ডটকম এর সিনিয়র সাংবাদিক আবু তালেব,বৈচিত্র্যময় সিলেট ডটকম এর নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, জনতার খবর এর সিলেট জেলা রিপোর্টার আব্দুল মালেক,আমার খবর ডটকমের সিলেট প্রতিনিধি নাজিম উদ্দিন,সিলেটী কিং ২৪ ডটকম এর পরিচালক আব্দুল আহাদ,দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল হেলাল সম্পাদক আখতারুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও রুহের মাখফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com