1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ২৯৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশুরবাড়ি থেকে জিন্নাত (২১) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গৃহবধূর স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে ওমর ফারুকের সঙ্গে জিন্নাতের বিয়ে হয়। জিন্নাত বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে দাবি করেছেন জিন্নাতের স্বজনরা।

জিন্নাতের খালাতো ভাই আজাদ বলেন, “বিয়ের সময় আমরা স্বর্ণালংকার দিয়েছিলাম। পরে সেগুলো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আজ সকাল ১২টার দিকে আমাদের ফোন করে জানানো হয়, সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই।”

এলাকার তরুণ সমাজকর্মী টিপু জানান, প্রায় চার মাস পারিবারিক সমস্যার কারণে জিন্নাত বাবার বাড়িতে ছিলেন। কয়েকদিন আগে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। “শ্বশুরবাড়িতে যাওয়ার তিন দিনের মাথায় এমন ঘটনা ঘটায় আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি,” বলেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com