1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২.৫১ পিএম
  • ৩৪৮ Time View

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছিল সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে।

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। আলাপ শেষে শফিকুর রহমানকে সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ পর্যন্ত সঙ্গে নিয়ে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সৌজন্য ও শিষ্টাচার উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

সাক্ষাতের আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যান। এই সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁকে সরাসরি নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও বন্ধুত্বপূর্ণ। দুই নেতা প্রায় ২০ মিনিট আলাপচারিতা করেন। সাক্ষাত শেষে শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন, এবং প্রধানমন্ত্রী তাঁকে কিছুটা পথ পর্যন্ত সঙ্গে নিয়ে যান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় সবার প্রতি যথাযথ সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আজও প্রধানমন্ত্রীর এ ধরনের আচরণ তাঁর স্বাভাবিক শিষ্টাচারের প্রকাশ ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com