1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫.৩১ পিএম
  • ২৪১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেল রানার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান এ কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। এতে ভোগান্তির শিকার হন অনেকে।

এ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের সাংবাদিক তানভির সোহেলকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা বাধা দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি অফিসে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন এবং অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে তাৎক্ষণিক মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com