1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০.০১ পিএম
  • ৪৪৯ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে বনশ্রী সংলগ্ন ত্রিমোহনীতে অবস্থিত ল্যান্ড শেয়ারিং ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপারস লিমিটেডের আধুনিক কন্ডোমিনিয়াম প্রজেক্ট “সেলমন ওয়েসিস পার্ক”-এ বুধবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কার্যক্রম বিকাল ৪:০০ টায় শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলমন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত আরিফ, এডভাইজার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁইয়া, ডিরেক্টর হজরত মওলানা মুফতি আব্দুল্লাহ ভূঁইয়া, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলি করিম সুজন, সাবেক সচিব ও বসুন্ধরা ফ্লোরেন্টাইন প্রজেক্টের সম্মানিত ফ্ল্যাট ওনার ইফতেখারুল ইসলাম, এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল মোহাম্মদ শাহাদাৎ হোসেইন বাপন, ইসলামী আলোচক ও বাইতুর রহমান কমপ্লেক্স জামে মসজিদ, গুলশানের খতিব শায়েখ জহিরুল ইসলাম আল-জাবেরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সেলমন ডেভেলপারসের ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিক আবাসন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল বলেন, “২৪ কাঠার এই আধুনিক কন্ডোমিনিয়াম প্রজেক্টটি আমরা শুধু একটি বাড়ি হিসেবে ভাবিনি; আমরা চাই এটি হোক মানুষের স্বপ্নের জীবনযাত্রার ঠিকানা। এটি কেবল একটি অ্যাপার্টমেন্ট নয়, বরং একটি সুন্দর জীবনধারা।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com