মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম!

মোঃ সাগর সরকার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে নিহত ২নং হোসেনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

৩০ মার্চ সোমবার বাদ যোহর উপজেলার হোসেনপুর ইউপির শালমারা গ্রামে তার নিজ বাড়ীর ওঠানে যানাজার নামাজ শেষে একই স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সাংবাদিক শরিফুল ইসলাম পলাশবাড়ী প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক প্রভাত পত্রিকাসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সাংবাদিক ছিলেন।পাশাপাশি হোসেনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

জানাযার নামাজে অংশ গ্রহণ করেন জেলা, উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,
বাংলাদেশ জামায়াত ইসলামিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী ,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,জনপ্রতিনিধিবৃন্দ,তার সহকর্মী সাংবাদিকবৃন্দ ও ধর্মপ্রাণ শতশত মুসুল্লিবৃন্দ।

দাফন শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্যঃ মরহুম শরিফুল ইসলাম ২৮ মার্চ রোববার গুরুতর অসুস্থ হলে প্রথমে তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ রোববার রাত ৯ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম শরিফুল ইসলাম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। মৃত্যুকালে মা, স্ত্রী, ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানসহ ভাই বোন,আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS