1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

চোখ থাকতে যারা অন্ধ, তাদের আর কী বলব

  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৩.০৪ পিএম
  • ৩৪৩ Time View

দেশজুড়ে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল-অবরোধে চালানো ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওরা ধ্বংস করতে জানে, কিন্তু সৃষ্টি করতে জানে না। তারা মানুষ পোড়াবে, এটা সহ্য করা যায় না।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলি দিতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, অন্য সরকারগুলোর সময়ে রেল ততটা গুরুত্ব পায়নি। লাভজনক না বলে বন্ধ করার চিন্তাভাবনা করেছিল তারা। আমরা বলেছি, সব জায়গায় লাভ দেখলে হয় না।

রেলস্টেশন এবং নতুন স্থাপনাগুলো ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান।

‘রেলে কক্সবাজারে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল মানুষের। সেই আশা আজ পূরণ হলো। সমগ্র বাংলাদেশ থেকে কক্সবাজারে যাওয়ার সুব্যবস্থা করা হবে। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে রেলপথে পণ্য পরিবহন হবে আন্তর্জাতিক মানের’, যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা দেশে অগ্নিসংযোগ করে মানুষের ঘড়বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। ধ্বংসের ওপর দাঁড়িয়ে দেশ গড়ার কাজে হাত দেন জাতির পিতা। কিন্তু চোখ থাকতেও বিরোধীরা মনের দোষেই দেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না। তাদের মনই অন্ধকার।  

দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশ আমরা চিনি। কোথায় কী করতে হবে, সেটা আমরা জানি। কিন্তু কেউ বাইরে থেকে খবরদারি করবে- সেটা হয় না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com