1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

ঢাকা-১৭ আসনের গণসংযোগে জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১.৫৩ এএম
  • ২০৭ Time View

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, “তার দল ক্ষমতায় এলে দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসারে কাজ করবে।” তিনি বলেন, “পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করে তোলা হবে এবং তাদের সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ চলবে।”

শুক্রবার বিকেল ৩ টায় গুলশান পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে কড়াইল টিএন্ডটি মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. খালিদুজ্জামান জানান, এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ড্রেনেজ পরিষ্কার, ধাপে ধাপে মশারি বিতরণ এবং মশা নিধনে ওষুধ ও ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্য শেষে তিনি উপস্থিত প্রায় চার হাজার মানুষের হাতে মশারি তুলে দেন এবং মশা নিধনে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন কমিটির পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং নির্বাচন কমিটির সদস্য সচিব ও বনানী থানার আমীর মিজানুর রহমান খান।

সমাবেশের সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মোঃ মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন আসন কমিটির শৃঙ্খলা বিভাগের পরিচালক আবদুল মোতালেব মঈন, বনানী সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান, সমাজসেবক আবুল কালাম আজাদ, গুলশান পশ্চিম থানার কর্মপরিষদ ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com