1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

মালয়েশিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭৪ বাংলাদেশি আটক

  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ১৫৬ Time View

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ১৭৪ জন।

বুধবার (১৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পাননি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, এক মাস ধরে অভিযোগ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই জেলাটি আশেপাশের এলাকায় কৃষিকাজের সাথে জড়িত থাকার পাশাপাশি বিদেশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ি অঞ্চলে বিদেশি শ্রমিকের উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকার পাহাড়ি ভূপ্রকৃতি ও শহর থেকে দূরত্ব অনেক বিদেশিকে এখানে কাজ নিতে উৎসাহিত করছে। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।

আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছে। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চার শিশু। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।

তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com