1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২.২৮ পিএম
  • ২৬৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে বজ্রপাতে পঁচটি গরুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের এলংজানি গ্রামে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সময় এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটিতে থাকা পাঁচটি গরু মারা গেছে। এতে মাজেদ আলীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষ হতাহত হননি। এক সঙ্গে পাঁচ গরুর মৃত্যুতে মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে পাঁচটি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com