1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায়

বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান আইনমন্ত্রীর

  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪৩ পিএম
  • ২৪০ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

আইনমন্ত্রী বলেন, প্রায়ই দুর্নীতিবাজ বিচারপতি বা দুর্নীতিবাজ কর্মকর্তা- এ ধরনের কথা শোনা যায়। কিন্তু বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির আলাদা কোনও সংজ্ঞা নেই; বিচারক শব্দটির মধ্যেই সততার ধারণা নিহিত। বিচারকের ক্ষেত্রে সৎ-অসৎ বিভাজন তিনি দেখতে চান না।

তিনি আরও বলেন, যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা এই আয়ে তাদের পোষাবে না, তাদের এ দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। তারা ওকালতি করতে পারেন, কারণ অবসরের পরও সেই সুযোগ থাকে। এটিই তার কমন মেসেজ।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন- তা হবে না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির মামলা দায়ের করা হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com