1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪৯ পিএম
  • ১৮৬ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকত সম্মেলন করেছে মাাধবপুর উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (১৮-ফেব্রুয়ারি)২০২৬ দুপুরে মাধবপুর প্রেসক্লাবে আয়োজিত লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংসদ সদস্য এস.এম. ফয়সলের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। তাকে “ভোট চোর”, “বাটপার”আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নেতৃবৃন্দ বলেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের ১৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন আত তাহেরী মোমবাতি প্রতীক নিয়ে পান ৮৪ হাজার ৩২৩ ভোট। প্রায় ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের ব্যবধানে এ বিজয় হয়েছেন। নির্বাচন চলাকালীন ও পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু গেজেট প্রকাশের পর একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। এস.এম. ফয়সল একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম সৈয়দ সঈদ উদ্দিন এমএলএ ছিলেন। বড় ভাই মরহুম কাউসার সংসদ সদস্য, হুইপ ও কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি ফয়সল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত তহবিল থেকে দান-অনুদান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

পরবর্তীতে দীর্ঘ সময় ধরে তিনি মাধবপুর-চুনারুঘাট এলাকায় দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রাখেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন প্রদান করেন বলে জানান নেতারা। বিএনপি নেতারা অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অচিরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান নেতারা। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com