1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১.৩২ পিএম
  • ২০৬ Time View

রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসলো স্পেন অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। আরও একবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো তারা, ট্রফি রেখে দিলো নিজেদের কাছেই।

ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো স্পেন। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে দলটি।

যদিও কলম্বিয়াকে হারাতে ভাগ্যের সাহায্য লেগেছে স্পেনের। আত্মঘাতী গোলে জয় পায় তারা। ম্যাচের ৮২ মিনিটে হয় সেই গোলটি।

একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবেই না। তবে কলম্বিয়ার একটা ছোট্ট ভুলই সব হিসেব ওলটপালট করে দেয়। ম্যাচের ৮২ মিনিটে কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন।

কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com