1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দাঁড়িপাল্লার বিজয়ের ইঙ্গিত—লাকসামে গণসংযোগে ড. সরওয়ার ছিদ্দিকী

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ৩২১ Time View

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী লাকসামের দৌলতগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিনি দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোড, পূর্ব বাজার, নোয়াখালী রেলগেইট, চাউল বাজার, মেইন রোড ও উত্তর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগ শেষে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, “মানুষের মধ্যে ইসলামের পক্ষে যে সাড়া তৈরি হয়েছে তাতে দাঁড়িপাল্লার বিজয়ের স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন। নেতাকর্মীদের ত্যাগ কোনোদিন বৃথা যেতে পারে না। আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব।”

তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত থেকে সুপরিকল্পিত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, যুব বিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন, যুব সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেন মুন্সি এবং আরও শতাধিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com