1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলারে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী বাজেট উপহার দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

রাণীনগরে অবৈধভাবে পুকুরের মাটি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০.৪২ পিএম
  • ২৮৬ Time View

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে (অনুমতি ছাড়া) পুকুর সংস্কার ও মাটি বিক্রির অভিযোগে এক পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ার গোলাম কিবরিয়া নামে একজন অনুমতি ছাড়াই অবৈধভাবে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে পুকুর সংস্কার এবং পুকুরের মাটি খনন করে বাহিরে বিক্রি করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাবিলা ইয়াসমিন আরও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর সংস্কার, খনন এবং মাটি বিক্রি ও ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com