1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫৬ এএম
  • ৩০০ Time View

বুলবুল আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) সিলেট বিভাগীয় বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত (৩০ জানুয়ারী) শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট বিভাগের বনভোজনে অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ সুশিল সমাজের লোকজন। সকাল ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ শাখার আব্দুল কাদির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ হান্নান অংশ গ্রহণকারী সবাইকে ট্রি শার্ট প্রদান করেন। এরপর সাবাই দল বেঁধে বেঁধে আকাঁ বাকাঁ বালির রাস্তায় হাজার বছরের পূরনোর গাছ, ঐতিহ্যবাহী খাসিয়া পল্লি, বানর, শতবছরের পুরনো গাছ, পাখি, বালুর চর দেখার পর খেলাধূলা, গান, কবিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সন্ধার পূর্বে বনভোজনের সমাপ্তি ঘটে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় মৌলভীবাজারের সভাপতি মোঃ রুমান আহমদ, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার সভাপতি কাজল আহমদ, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল কালাম, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ এর বাংলাদেশ প্রেসক্লাব এর সদস্য বুলবুল আহমেদ, এস এম তাজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক নুরফল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক নওশাদ ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক সামছুল লস্কর, মহিলা বিষয়ক সম্পাদিকা মার্জিয়া আক্তার, নির্বাহী সদস্য খন্দকার এখলাছ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলার সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মঈনুল ইসলাম মোস্তাক, সহ সাধারণ সম্পাদক আরফান আহমদ, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, উপদেষ্টা লিজা হাসান ও জিল্লুর রহমান সহ সিলেট বিভাগের ৪টি জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারস্থ ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ডাক্তার আবু তাহের, তাজুদুর রহমান, সুহেল আহমদ রাজু, এসময় ভিডিও কলে অংশ গ্রহণ করেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেকার হোসেন ও জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন আহমদ মুন্না। আরো উপস্থিতিত ছিলেন, ডাক্তার নাজমুল হক চৌধুরী পলাশ, কবি- সাহিত্যিক ও কন্ঠশিল্পী মন্ঠি ঠাকুর, রুজু মিয়া ও লিটন মিয়া। এ বিভাগীয় বনভোজনে অংশগ্রহণ করেন শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক, অন- লাইন মিডিয়ার সাংবাদিক, ডাক্তার, এডভোকেট৷ শিক্ষক সহ সুশিল সমাজের নেতৃবৃন্দরা। শুক্রবার জুম্মর নামাজ শেষে শুরু হয় দল বেঁধে বেঁধে দুপুরের খাবার। পরে খেলাধুলা ও গানের প্রতিযোগিতা। এসব অংশ গ্রহণকারীদের বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এবং সবাইকে সম্মাননা স্বারক প্রদান শেষে আনন্দ ভ্রমন সমাপ্ত হয়।

সরজমিনে গিয়ে দেখাযায়, শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজারের কমলগঞ্জ। এখানে প্রায় সব মৌসুমে দেশি- বিদেশি পর্যটকরা যাতায়াত করে থাকেন। এ জেলায় বিপুল সংখ্যক পর্যটনকেন্দ্রর মধ্যে অন্যতম লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর স্মৃতিসৌধ, মণিপুরীপাড়া, খাসিয়াপল্লি, হামহাম জলপ্রপাত, ছয়সিঁড়ি দিঘি, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, পদ্মছড়া লেক, বামবুতল লেক, হরিনারায়ণ দিঘি, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সবুজে আচ্ছাদিত চা বাগান, রাবার বাগান, বধ্যভূমি একাত্তর চত্বর, হাইল হাওর, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মুন ব্যারাজ ও বর্ষিজোড়া ইকো পার্ক। এছাড়া প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একাধিক ঝরনা আর পাহাড় রয়েছে। সেই সঙ্গে টিলার বুকজুড়ে সবুজ গালিচায় মোড়ানো দৃষ্টিনন্দন একাধিক চা বাগান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com