1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পিকেএসএফ-এর মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৪৯ পিএম
  • ২৪৭ Time View

দেশের প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশ সহজ করতে ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে।

চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফজলুল কাদের। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফজলুল কাদের বলেন, “এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক ঋণ প্রাপ্তিকে সহজ করবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।”

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী বলেন, “এই চুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২০২৫ সালের মে মাসে চালু হওয়া দেশের প্রথম কাঠামোবদ্ধ ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের মূল লক্ষ্য হলো আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা এবং প্রান্তিক পর্যায়ে উৎপাদনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com