1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১১ পিএম
  • ২৫৭ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী নেতা ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ গণমিছিলটি কালিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন কামনা করেন। গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে সক্রিয় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

উল্লেখ্য, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com