1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট ৭০০ ছাড়িয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ৮.৩০ পিএম
  • ৫৬০ Time View

ব্র্যাক ব্যাংক ৭০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে ৭০৫টি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ব্যাংকটি।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় ৭৭ শতাংশ আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উপস্থিতি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। এখন এক লাখ ৪০ হাজার গ্রাহককে সেবার আওতায় নিয়ে এসেছে। প্রতি মাসে এজেন্ট ব্যাংকিংয়ে এক লাখ ৮৬টি লেনদেন সম্পন্ন হয়, যার মোট পরিমাণ এক হাজার ৬০০ কোটি টাকা।
LankaBangla

২০১৮ সালের অক্টোবরে এজেন্ট ব্যাংকিং চালু করার পর থেকে এ নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ অব্যাহত রেখেছে ব্র্যাক ব্যাংক। ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় পৌঁছে গেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এক হাজারটি আউটলেট চালুর পরিকল্পনা করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মূলধারার ব্যাংকিং সেবা বহির্ভূত মানুষকে সেবা দেয়ার জন্য এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষস্থানীয় হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি।

‘এজেন্ট অ্যাপ’ এর মাধ্যমে এজেন্ট পার্টনাররা/স্টাফরা আউটলেটের বাইরেও গ্রাহকের ঘরে ঘরে গিয়ে ব্যাংকিং সেবা দিতে পারছেন, যা এ ইন্ডাস্ট্রিতে ব্র্যাক ব্যাংককে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। এজেন্ট পয়েন্টে টাকা জমা দেয়া মাত্র তা অ্যাকাউন্টে জমা হয় এবং তা ৩৭৫টি এটিএম, ১৮৭টি শাখা ও অনলাইন ব্যাংকিং ‘আস্থা অ্যাপ’র সাহায্যে তোলা যায়। শাখায় যেসব গ্রাহক অ্যাকাউন্ট খুলেছেন তারা বায়োমেট্রিক ভেরিফিকেশন্স সম্পন্ন করে এজেন্ট আউটলেটেও সেবা গ্রহণ করতে পারবেন।

এ মাইলফলক অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘ব্যাংকিং সুাবধার বাইরে থাকা মানুষদেরকে ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিক আর্থিক বলয়ের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেবার বাইরে থাকা একটি বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিংয়ের মূলধারায় অন্তর্ভুক্ত করতে ভূমিকা পালন করছে এজেন্ট ব্যাংকিং।’

তিনি আরও বলেন: ‘বায়োমেট্রিক যাচাইকরণ-সহ ডিজিটাল ক্ষমতাসম্পন্ন আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো যে কোনো সময় এবং যে কোনো জায়গায় গ্রাহকদেরকে সেবা দেয়। এজেন্ট ব্যাংকিং উত্তরোত্তর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং অর্থনীতি বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। আগামী বছরগুলোতে দেশের প্রতিটি প্রান্তে এজেন্ট ব্যাংকিংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।’

অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, ইউটিলিটি বিল দেওয়াসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে এজেন্ট ব্যাংকিং আউটলেটে। এজেন্ট ব্যাংকিংয়ের ফলে প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে দৈনন্দিন ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় অবস্থিত হওয়ায় ও বিভিন্ন ধরনের সেবা পাবার সুবিধা থাকায় এজেন্ট ব্যাংকিং আউটলেট আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ব্যাংকের শাখায় যেসব সেবা পাওয়া যায় এর সবই এজেন্ট ব্যাংকিং আউটলেটে পাওয়া যায়। এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে ডিপিএস, এফডিআর, দৈনন্দিন লেনদেন, ফান্ড ট্রান্সফার, কর্পোরেট বিল কালেকশন, ক্রেডিট কার্ড বিল, বীমা প্রিমিয়াম, এসএমই লোন বিতরণ ও গ্রহণ, রিটেইল লোনের লিড জেনারেশনসহ যাবতীয় সব সেবা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com