1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করছে সরকার

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯.১৫ পিএম
  • ৯২৮ Time View

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সাত বছর মেয়াদী সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের নাম দেওয়া হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সুকুক’।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটির অনুমোদনের মাধ্যমে সুকুকের নিয়ম ও শর্ত চূড়ান্ত করা হয়েছে। মোট ২৫০০ কোটি টাকা মূল্যের সুকুক নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সুকুকের মেয়াদ হবে ৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০৩৩ পর্যন্ত। বিনিয়োগকারীরা ৭ বছরে মোট ১৬৮০ কোটি টাকা আয় করতে পারবেন, যা প্রতি বছর প্রায় ৯.৬০ শতাংশ।

যারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রাখে, তারা সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া অন্যান্য অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন।

নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ফেব্রুয়ারি সাড়ে ১২টা পর্যন্ত। নিলামের পরে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ অংশগ্রহণকারীদের ই-মেইলে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই নিলামের মাধ্যমে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অর্থায়ন নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com