1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

আর্থিক প্রতিষ্ঠানের বিশেষ সভায় অনিয়মের তথ্য তুলে ধরার নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১.৩৯ পিএম
  • ৬৮৫ Time View

আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের করা বিশদ পরিদর্শন প্রতিবেদন চূড়ান্ত করার আগে এসব প্রতিষ্ঠানকে পরিচালনা পর্ষদের বিশেষ সভা করতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এই বৈঠকের একমাত্র আলোচ্যসূচি হবে বিশদ পরিদর্শন প্রতিবেদনের নির্দেশনা পরিপালন। পাশাপাশি ওই সভায় গুরুতর অনিয়ম, ত্রুটি-বিচ্যুতিগুলো উপস্থাপন করতে হবে।

আজ রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বিশদ পরিদর্শন প্রতিবেদন পাঠানোর দুই মাসের মধ্যে বিশেষ পর্ষদ সভা আহ্বান করতে হবে।

পর্ষদ সভায় আবশ্যিকভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক বা উপমহাব্যবস্থাপক ও পরিদর্শন দল এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

সভার কার্যবিবরণী সভা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠাতে হবে।

আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পরিচালনা পর্ষদের বর্ণিত বিশেষ সভা অনুষ্ঠানের কমপক্ষে ১০ কার্যদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহকে অবহিত করতে হবে। এছাড়া পরিদর্শন প্রতিবেদনের উল্লিখিত অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি সমাধানের অগ্রগতি সময়ে সময়ে পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com