1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাংলা টাইগার্সের প্রধান কোচ আফতাব

  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪.৩৫ পিএম
  • ২২৯ Time View

আবুধাবি টি-টেন টুর্নামেন্টের এবারের আসরে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আফতাব আহমেদ। স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারই প্রথম নয়, এর আগেও বাংলা টাইগার্সের হয়ে কাজ করেছেন আফতাব। দলটির প্রথম আসরে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। সেবার কোচিং স্টাফে আফতাবের সঙ্গী ছিলেন নাফিস ইকবাল এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

বাংলা টাইগার্সের কোচিং স্টাফে দেখা যেতে পারে নাজমুল আবেদিন ফাহিমকেও। গুঞ্জন রয়েছে, দলটির মেন্টরের দায়িত্ব নিতে পারেন তিনি। এদিকে আগামী ২৫ আগস্ট নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করবে বাংলা টাইগার্স।

গুঞ্জন রয়েছে, টি-টেনের এবারের আসরে বাংলা টাইগার্সের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ না পেলেও দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকতে পারেন তিনি। মূলত বিশ্বকাপের পর ভারত সিরিজের জন্য টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরতে হবে সাকিবকে।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com