1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০.৪১ পিএম
  • ১৬২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ ১০ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ কমিশনার কার্যালযে সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি একথা বলেন।

এসময় তিনি অরোও জানান, ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

এছাড়াও মেলায় ১০ সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকাল ৩:০০ টা হতে ৫:০০ তা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০.০০ ঘটিকা হতে মেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com