শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে। ভারত ফেরত পাঠাতে রাজি না হলে বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন, এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট তথ্য নেই। ভারতের ওপর নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। এ সময়, র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে, ডিজিএফআই’র মতো সংস্থা সব দেশে আছে উল্লেখ করে বলেন, জাতিসংঘ মানবাধিকার অফিস বললেও এটা বিলুপ্তির সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS