মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক বিচার: সারাদেশে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ- বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ‎ইসলামপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল জনগণের কাছে দায় স্বীকার: অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করলো বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

বাংলাদেশ ব্যাংকের ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ইলেকট্রনিক নথি (ই-নথি) পদ্ধতি চালু করেছে। আজ মঙ্গলবার সংস্থাটি ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ই-ডেস্ক সিস্টেম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন যুগে প্রবেশ করছে। গতানুগতিক নোটিং সিস্টেমের বাইরে এখন থেকে অনলাইনভিত্তিক নোটিং সিস্টেম চালু হবে। শুরুতে শুধু প্রধান কার্যালয়ে এই সিস্টেমটি চালু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে চালু করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ-১ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এই পদ্ধতিটি তৈরি করেছেন। ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে পরিচালক পর্যায় পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সব নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়েছে। আগামী জানুয়ারি থেকে সব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS