মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনগণের কাছে দায় স্বীকার: অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব কালিয়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, নির্বাচনকালীন ঐক্যের আহ্বানে সংবাদ সম্মেলন ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ: কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪২২তম বোর্ড সভা অনুষ্ঠিত ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর এখন চট্টগ্রামের হালিশহরে এখন দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট Who is Barrister Arman from Dhaka-14 constituency?

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম মিলন
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্নে পৌর বিএনপি’র সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এমপি প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের যানজট নিরশনে আন্তরিকভাবে কাজ করব। দীর্ঘদিন ধরে জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত।

 এসব সমস্যা থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS