1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ- বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১০ পিএম
  • ১৯৯ Time View

এ.কে পলশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই। আমি হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীষ্টান জাত কূল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একটিবার আমাকে সুযোগ দিন।

সোমবার (৯ ফেব্রুআরি) বিকেলে কুমিল্লা টাউনহলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ। আপনারা বুছে শুনে সিদ্ধান্ত নিবেন, এবং উন্নয়নের মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মার্কা ধানের শীষে ভোট দিবেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কুমিল্লা আজ অপরিকল্পিত নগরায়নে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সিটি করপোরেশনের যুগ পেরিয়ে গেলেও সীমানা বৃদ্ধি করা হয়নি। নাগরিক সুযোগ সুবিধা এখানে খুবই অপ্রতুল। সময় এসেছে এ মহানগরের সীমানা বৃদ্ধিসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বর্ধিত করা হবে। সুয়ারেজ সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন, মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না

নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ।

এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, আদালত হয়ে ছোটরা গিয়ে শেষ হয়।

পরবর্তীতে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com