শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত—“জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো, দিনের ভোট রাতে করবো না”

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে দলটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “আমরা কৃষকদের উন্নয়নে যে অঙ্গীকার করেছি, ক্ষমতায় এলে তা অক্ষরে অক্ষরে পালন করবো। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে বিএনপি টিকে আছে। আমাদের প্রায় ৭০০ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা দিনের ভোট রাতে করবো না, জনগণ যদি আমাদের চায় তাহলে আমরা ক্ষমতায় আসবো।”

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী পৌঁছে দিয়ে একটি স্বাস্থ্যসচেতন জাতি গড়ে তুলতে চাই। ইতিবাচক রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। বিএনপির ঘোষিত ৩১ দফায় দেশের সব শ্রেণীর মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হবে।”

অনিন্দ্য ইসলাম অমিত চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ‘সৎ, মেধাবী ও উচ্চশিক্ষিত’ উল্লেখ করে বলেন,

“আগামী জাতীয় নির্বাচনে মা-বোন, তরুণ-তরুণী, সকল ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করবেন ইনশাআল্লাহ। গত ১৬ বছর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াই করে আসছি। এ সংগ্রামে চুয়াডাঙ্গার মানুষ বারবার তাদের দৃঢ় অবস্থান দেখিয়েছে।”

তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “চুয়াডাঙ্গা হবে পরিবর্তনের সূতিকাগার। মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রাপ্য অধিকার আদায় করবে।”

সমাবেশের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS