1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জের রিট শুনানি আজ

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৭ এএম
  • ২৩৪ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানি আজ সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি রাখা হয়েছে। এর আগে রোববার রিট আবেদন উত্থাপিত হলে আদালত সোমবারকে শুনানির দিন হিসেবে নির্ধারণ করেন।

সরকার গত ৩ নভেম্বর আরপিও সংশোধন করে জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করে। পূর্বের নিয়মে জোটের কোনো শরিক দল চাইলে জোটের অন্য দলের প্রতীক ব্যবহার করে প্রার্থী হতে পারত।

নতুন ওই বিধানের ৯ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা চেয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন ২৭ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে সংবিধানের ২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সংশোধনীটির সাংঘর্ষিক দিক তুলে ধরা হয়েছে।

রোববার আদালত কার্যক্রম শুরু হলে আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের বিষয়টি উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাহেদুল আজম। পরে বেঞ্চ আজ সোমবার শুনানির সময় নির্ধারণ করেন।

রিটে সংশোধিত ৯ অনুচ্ছেদের কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। পাশাপাশি জোটভুক্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে জোটের শরিক অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারেন- সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আইনসচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com