1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

ঢাকার মোহাম্মদপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামি আয়েশা গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৩ পিএম
  • ১৫৭ Time View

ঢাকার মোহাম্মদপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার (২০)-কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি চৌকোস টিম।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে।

মোহাম্মদপুর জোনের এসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই মো. সহিদুল ইসলাম মাসুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসা বাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল। পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুই জনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com