1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯.৫০ পিএম
  • ১৭১ Time View

ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০ ও ২১ জুলাই দুই ধাপে ফিরবে দল। এর মধ্যেই জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি ও ওয়ানডের সূচি ঘোষণা করে। 

দেশে ফেরার পর সপ্তাহের ব্যবধানে ক্রিকেটাররা উড়াল দেবেন জিম্বাবুয়েতে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। পরদিন ৩১ জুলাই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে। 

৫, ৭ ও ১০ আগস্ট দুই দলের তিনটি ওয়ানডে হবে। ১১ আগস্ট দেশের বিমান ধরবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ সময় বিকেল ৫টা। ওয়ানডে শুরুর সময় বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 

দুই দলের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবেন তামিম, সিকান্দার রাজারা।

বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২১ সালে। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব‌্যবধানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com