1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

ঢাকা-৭ আসনে জেএসডি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাহানা সুলতানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫.৩২ পিএম
  • ২৭৬ Time View

আজ দুপুরে লালবাগ নির্বাচন কমিশন কার্যালয় থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র মনোনয়ন প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হৃদয়ে পতাকা ২ মার্চ’র সভাপতি এবং জেএসডি’র ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী কবি সাহানা সুলতানা। এসময় হৃদয়ে পাতাকা ২ মার্চ’র সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট লেখক অনীক ইসলাম জাভেদ, সংগঠক হাফেজ আহমেদ সিপলু, রুমেল আহমেদ এবং নারী নেত্রী খাদিজা আক্তার স্বর্ণাসহ অনেকেই উপস্থিত ছিলেন। তিনি ফরম সংগ্রহ করে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখী ঢাকা-৭ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া প্রত্যাশা করেন এবং তিনি তার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বলেন, যেভাবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এবং এর রেশ কাটতে না কাটতে খুলনার এনসিপি’র নেতাকে একই স্টাইলে গুলি করেছে। এতে করে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আশা করবো এ বিষয়ে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনী আরো যত্নশীল হবেন। তিনি জেএসডি’র সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে তাকে প্রার্থী করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com