শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বাংলাদেশ গলফ ফেডারেশনের সাথে ভিভো বাংলাদেশের অংশীদারিত্ব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫: বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ পাওয়ার পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। দেশের ক্রীড়া অঙ্গনে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়াসে এটি একটি কৌশলগত অংশীদারিত্ব।

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান- মোট ৮ টি দেশ থেকে গলফাররা এই টুর্নার্মেন্টে অংশগ্রহণ করবে। যা, ক্রীড়াজগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

এই টুর্নামেন্টে ভিভোর সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো প্রদর্শন করা হবে। শুধু প্রদর্শন ই নয় আয়োজনজুড়ে ভিভো এক্স৩০০ প্রো ব্যবহারের মাধ্যমে ইভেন্টে চলাকালীন প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত, বিশেষ হাইলাইট ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা ধারণ করা হবে। বিশেষ করে ভিভো এক্স৩০০ প্রো এর ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো লেন্স দূরবর্তী অ্যাকশনেও কতটুকু সূক্ষ্ম ডিটেইল ধরে রাখতে পারে তাই দেখা যাবে এই টুর্নামেন্টে। পাশাপাশি, জাইসের সাথে তৈরী ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট দিয়েও টুর্নামেন্টের অংশ কভার করা হবে। এই কিট ২০০ মিমি টেলিফটো রেঞ্জ পর্যন্ত কভার করতে পারে। এই টুর্নামেন্টে এক্স৩০০প্রো এর শক্তিশালি ক্যামেরা, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও প্রিমিয়াম অবস্থানকে তুলে ধরবে।

দেশের গলফ অঙ্গনে ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে ভূমিকা রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার পার্টনার হিসেবে ভিভো বাংলাদেশ এই উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া মানোন্নয়ন এবং তরুণ প্রতিভা বিকাশে তাদের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

ভিভো বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ গলফ ফেডারেশন আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে এগিয়ে যাবে। এই সহযোগিতা দেশের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং তরুণ প্রতিভাদের বৈশ্বিক অঙ্গনে অংশগ্রহণে উৎসাহ যোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS