1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

১৮ অক্টোবর ২০২৫সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীমা গ্রহীতা ম্যাক্স গ্রুপের ২(দুই)টি নৌ-কার্গো বীমাদাবী পরিশোধ

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫০ পিএম
  • ৩৬১ Time View

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের ২(দুই)টি নৌ-কার্গো বীমা দাবী পরিশোধ করেছেন। উক্ত দাবীটি ছিল গত ১৮ অক্টোবর ২০২৫সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের বীমা দাবির বিপরীতে ২(দুই)টি নৌ-কার্গো বীমার ক্ষতিপূরনের দাবী। যার পরিমান ছিল (৬,২৬,০৭৬+১০,০৮,২০০)= মোট ১৬,৩৪,২৭৬.০০ টাকা। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দাবী উত্থাপনের সাথে সাথে তা পরিশোধের যথাযথ উদ্যোগ গ্রহন করেছে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই দাবীটি পরিশোধ করা হয়।

গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারী-ডিসেম্বর, ২০২৫ সালে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে।

পরিশোধিত দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নি বীমা, মোটর বীমা, মেরিন বীমা ও অন্যান্য নন-লাইফ বীমা দাবি। সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

১ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব মোহাম্মদী খানম ২(দুই)টি নৌ-কার্গো বীমা দাবীর চেক ম্যাক্স গ্রুপের জনাব মোঃ মাহমুদ হুসেইন, ডিজিএম, কর্পোরেট ফিন্যান্স এর হাতে তুলে দেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জনাব মোঃ জিয়াউল হক, বিভাগীয় প্রধান দাবী ও পুনঃবীমা বিভাগ এবং ম্যাক্স গ্রুপের পক্ষে মুখ্য অর্থায়ন কর্মকতা জনাব মোঃ শহিদুল ইসলাম খান, জনাব খালেদ বিন হোসেন, ডিজিএম, টেকনিক্যাল, এবং ইঞ্জি: রাহাদ আহমেদ রুমান, সহ-ব্যবস্থাপক প্রমুখ।

এ প্রসঙ্গে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর -মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন,
“গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার। বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি।”

ভবিষ্যতেও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহকবান্ধব বীমা সেবা প্রদানের মাধ্যমে দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com