1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১.২৭ পিএম
  • ৩৫২ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম (৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলামের ছেলে।

সরজমিনে জানা যায়, নিহত দানিউল ইসলামের স্ত্রী ও ছেলে দিনাজপুর শহরে বাচ্চাদের পড়ালেখার স্বার্থে প্রায় ২০ বছর ধরে বসবাস করে। জমা জমি থাকার কারণে তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু”এক দিন রাত্রি যাপন করেন। তার মেয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন।

বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি ও নিহত দানিউল ইসলামের দেখা শুনার করে। শনিবার সকল ১০টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে তার আত্মীয় স্বজনকে জানালে তারা এসে শয়ন কক্ষের রুমের দরজা খুলে ভিতরে ঢুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পায়।

সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন, পরিকল্পিত এই রহস্য জনক হত্যাকাণ্ডের পিছনে বিপুল সম্পদের কারণ অথবা অন্য কোন ঘটনা থাকতে পারে বলে। অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার চাই।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশের গলায় ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে, বুকেও আচরের দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে ৬/৭ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশ তৎপর আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সহ সিআইডির ক্রাইমসিন পুলিশ ও স্থানীয় পুলিশ অফিসার মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com