1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে যোগ দিলেন সরওয়ার আলম

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১.২৪ এএম
  • ১০৮ Time View

রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ পাওয়ার পর এই দায়িত্বে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সরওয়ার আলম দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে বিদায়ী প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে গত সোমবার মো. সরওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক ও পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফেনীর কৃতি সন্তান সরওয়ার আলম।

এরপর ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সরওয়ার আলম। সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদেরও উপ-প্রেস সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

পরবর্তী সময়ে দীর্ঘদিন কর্মবঞ্চিত থাকার পর ২০২২ সালে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) এবং ২০২৩ সালে অবসরে যান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com