1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮.৫৩ পিএম
  • ২৮৪ Time View

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি এসময় বলেন, আজ যেখানে সেখানে মব হচ্ছে, শীতের এই ভরা মৌসুমেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি সবজির দাম আকাশ ছোঁয়া, সিন্ডিকেট করে শুধুমাত্র এলপিজি গ্যাস সেক্টর থেকে লুটপাট করা হয়েছে ১ লক্ষ কোটি টাকা, খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সন্ত্রাস- নৈাজ্য-চাঁদাবাজী-দখলবাজী গত ১৭ মাসে অতিতের চেয়ে শত গুণ বেড়েছে কেবলমাত্র বিদেশী আগ্রাসনের কারণে। বিদেশীদের আগ্রাসনের কারণে আমাদের অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে ধ্বস নেমেছে। আমরা দেখছি ভেনিজুয়েলার স্টাইলে বাংলাদেশেও বিভিন্ন দেশের এজেন্টদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, তারা দেশের মানুষের স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়, কেবলই বিদেশী প্রভুদের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে একের পর এক দেশবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেঠ  বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, সদস্য আফতাব মন্ডল, হুমায়ুন কবির জীবন, হাশেম আলী মোল্লা, সৈয়দ আহমেদ ফারুক সহ  জাতীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ এসময় আগ্রাসন বন্ধের দাবির পাশাপাশি বলেন, গত ১৭ মাসেও অন্তবর্তী সরকার যেভাবে ভারত সীমান্তে হত্যা বন্ধে বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারেনি, একইভাবে মিয়ানমার সীমান্তকে শান্ত করতে পারেনি। বরং সারাদেশের সকল সীমান্তে একের পর এক বাংলাদেশীদেও আহত ও নিহত হওয়ার সংবাদ পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেও যমুনা থেকে কোনো শোক বিবৃতি যেমন পাইনি, পাইনি কোনো পদক্ষেপও। যা নির্বাচিত সকল সরকারের মত এই সরকারকেও ব্যর্থ হিসেবে ব্যাপক সমালোচিত করেছে। সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সন্ত্রাস- নৈরাজ্য-জঙ্গীবাদ, ধর্ষণ-চাঁদাবাজীকে পৃষ্টপোষকতা করে যাচ্ছে। এতে করে দেশের অর্থনীতি আগের চেয়েও বড় ধ্বসের মুখে পরেছে। আমরা এমন পরিস্থিতি থেকে মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com