1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন নিহত

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১.৩৪ পিএম
  • ২১৪ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

আজ ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনাটি ঘটেছে।

রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে নিহত নজরুল ইসলাম । তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একজন কর্মী বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স-এর সমর্থিত কর্মী রুমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল-এর সমর্থিত কর্মী নজরুল ইসলামকে নির্বাচনী অফিস উদ্বোধনকালে চাকু দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ভিকটিম নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সহিংস ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানায় এ ঘটনায় সংশ্লিষ্টতায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com