1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১.০৬ পিএম
  • ২৬৯ Time View

ঢাকা, ৫ মার্চ ২০২৬ – গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবানিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। “One Partnership, Complete Protection” প্রতিপাদ্যে গড়ে ওঠা এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।

এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সমাধান প্রদান করবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; শেখ পারভেজ মারেকার, হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব অপারেশনস শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী; চিফ ফান্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ, হেড অব ট্রেজারি আদম পিইরিফিকেশন (অনুপম) এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

অন্যদিকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম, ভিপি মো. নওশাদুল করিম চৌধুরী, এভিপি মো. তানিম বুলবুল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শিহাবুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com