1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময়

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.৩৬ এএম
  • ১৮৮ Time View

‎চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করেন।

‎বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং সাধারণ মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যাগুলো সরেজমিনে দেখার ও জানার চেষ্টা করেন।

‎কুশল বিনিময়কালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় এমপি রাসেল বলেন, “আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে অনেকেই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাকে অন্যায় পথে পরিচালিত করার চেষ্টা করছেন। আমি সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য নির্বাচিত হয়েছি। তাই আপনারা ধৈর্য ধরুন এবং আমার কাজে সহযোগিতা করুন। আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও উন্নত চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।”

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শাহেনুজ্জামান, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, সেক্রেটারি মতিউর রহমান, বাইতুল মাল সম্পাদক মোঃ মাহবুবুল হক, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইদ্রিস আলী, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ লিটন আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এমপি রাসেল আরও বলেন, “নির্বাচনের আগে আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

‎এ সময় স্থানীয় জনগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, তারা এর আগে কখনো এভাবে কোনো সংসদ সদস্যকে এত কাছ থেকে পাননি। অনেক সময় এমপির বাড়িতে গিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সাক্ষাৎ পাওয়া যেত না। কিন্তু এখন একজন সংসদ সদস্য সাধারণ মানুষের মাঝে এসে তাদের খোঁজখবর নিচ্ছেন, যা তাদের জন্য এক বিরল অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, এমপি রাসেলের নেতৃত্বে চুয়াডাঙ্গা দুর্নীতিমুক্ত হয়ে একটি মডেল জেলায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com