1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.৩৪ এএম
  • ২৩৮ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঈদ উপলক্ষে ভিড় জমে বিভিন্ন হাট বাজারে। ভিড়কে পুঁজি করে সক্রিয় নারী চোর চক্রের সদস্যরা। নারী ক্রেতাদের টার্গেট করে ফাঁদে ফেলে বিশেষ কৌশলে স্বর্ণালংকার ও ব্যানিটি ব্যাগ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা।

৪ মার্চ বুধবার ভৈরব বাজারের সাপ্তাহিক হাটে এক নারী ক্রেতাকে ফাঁদে ফেলে গলা থেকে ছিনিয়ে নেয় ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন। এঘটনার সাথে জড়িত দুইজন নারীকে গ্রেপ্তার করেছে ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার কেনু মিয়ার মেয়ে লায়লী বেগম ওরে ফাতেমা (২৮) ও একই এলাকার সাদেক মিয়ার মেয়ে আমেনা বেগম ওরফে হালেমা বেগম (৩৫)। তারা ভৈরব পৌর শহরের চণ্ডিবের কালা মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, বুধবার দুপুরে রীনা বেগম নামে এক নারী ঈদ শপিংয়ের জন্যা ভৈরব বাজারে যায়। জামে মসজিদ রোড এলাকায় ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চক্র চারদিক দিয়ে ঘিরে রীনা বেগমকে ফাঁদে ফেলে তাঁর গলা থেকে ৭ আনা ওজনের একটি চেই ছিনিয়ে নেয়। এসময় রিনা বেগমের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা দুই নারীকে আটক করে। খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করে থানা আনে। ফাতেমা বেগম নামে এক ছিনতাইকারীর সাথে তাঁর একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রিনা বেগম বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।

ওসি আরো জানান, এই নারী চক্র পকেট মারার কাজেও বেশ অভ্যস্ত। এসব নারীরা সঙ্গে ছোট শিশুদেরও রাখে। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে তারা শিশুদের সাথে রাখে। এমনকি কখনো ভাড়া করা শিশু এনেও সঙ্গে রাখেন। এতে তাদের ভাল পরিবারের মতোই মনে হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নারী চক্রটি হবিগঞ্জ থেকে এসেছে। তারা পৌর শহরের চণ্ডিবের এলাকায় একমাসের জন্য একটি বাসা ভাড়া নিয়েছে। সঙ্গবদ্ধ চক্রকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com