1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস

পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১.১৭ পিএম
  • ২১৮ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য পুনরায় ‘শ্রেষ্ঠ শিক্ষক’ স্বীকৃতি অর্জন করেছেন দিনাজপুর জেলার কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের (বায়োলজি) শিক্ষক মো. রফিকুল ইসলাম।

শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নৈতিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম একজন দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক, যার পাঠদানে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং নিয়মিত ভালো ফলাফল অর্জন করছে। তার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

এ সাফল্যে কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com