1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১.৪৬ পিএম
  • ১৭৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন মানুষের সেবাকে প্রাধান্য দিয়েই কাজ করে যেতে চাই, এবং ইনসাফ ও ন্যায়নীতির ভিত্তিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, চুয়াডাঙ্গাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আলমডাঙ্গাসহ পুরো এলাকায় একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে জনপ্রতিনিধি একা নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

উন্নয়নমূলক সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখভাল করার দায়িত্বও জনগণের।

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সময়। আল্লাহভীতিকে সামনে রেখে আগামী দিনে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা সভাপতি হযরত মাওলানা বিল্লাল হোসাইন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দার এবং চুয়াডাঙ্গা সদর থানা সেক্রেটারি মোহাম্মদ গোলাম রসুল।

এছাড়াও মোমিনপুর ইউনিয়নের আমির মোহাম্মদ বজলুর রহমান পিন্টুসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

আয়োজকরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন এই মাহফিল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com