1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫.০৯ পিএম
  • ১৪১ Time View

ঢাকা, ৪ মার্চ ২০২৬: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। আকর্ষণীয় ট্যাগলাইন ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তোলা।

আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও প্যাড কিনলে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দুর্দান্ত মেগা পুরস্কার। শাওমি ফোন কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, যা এবারের ঈদ কেনাকাটায় যোগ করবে বাড়তি উত্তেজনা।

রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও চমৎকার একটি এয়ার ফ্রায়ার জেতার সুযোগ। এছাড়া উল্লিখিত মডেলের ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার।

রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সাথে পাবেন চমৎকার একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ কিনে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক। এই নিশ্চিত উপহার গুলো শাওমি ফ্যান্দের ঈদের আনন্দকে করবে আরও বেশি জমকালো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতেই আমাদের এ আয়োজন। প্রতি বছরের মতো এবারের “ঈদ উইথ শাওমি” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই’।

অফারটি পেতে হলে উপরে উল্লিখিত মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার থেকে রিটেইল কোডটি জেনে নিতে হবে। তারপর EWM<space>IMEI No<space>Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই নিশ্চিত পুরষ্কার পাওয়া যাবে, সাথে মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com