1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

মুখে ব্যান্ডেজ, ক্র্যাচে ভর দিয়ে বিজয় শোভাযাত্রায়

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩.০৩ পিএম
  • ৯০ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় যোগ দেয় শিশু, তরুণ, তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ। যোগ দেন আহতেরাও। কেউ এসেছেন সারা মুখে-মাথায় ব্যান্ডেজ নিয়ে। কেউ এসেছেন ভাঙা হাতে প্লাস্টার নিয়ে। কেউবা ক্র্যাচে ভর দিয়ে। এ যেন জুলাই গণঅভুত্থানে স্বৈরাচারের আক্রমণের ভয়াবহতা থেকে মুক্তির আনন্দ।  

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে শহীদ মিনারে ফিরবে। পরে শহীদ মিনারে সমাবেশ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, সমাবেশে ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, কদমতলী, কলাবাগান, মিরপুর, পল্লবী, উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসাসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার নিয়ে শিক্ষার্থীরা যোগ দিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরাও। এছাড়া শহীদ মিনারে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা। 

সমাবেশে দেখা যায়, মিছিলের সামনে আছেন নারী শিক্ষার্থীরা। এরপর আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা। তারপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ডে দেখা যায়- ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, ৭১ এসে ২৪-এ মিশে’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘একাত্তরের শহীদেরা, লও লও লও সালাম’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com