1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিজয় দিবসে ৭ জাহাজ ঘুরে দেখার সুযোগ দিচ্ছে নৌবাহিনী

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১.৪৫ পিএম
  • ৯৪ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার (১৬ ডিসেম্বর) সারা দেশে ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও পটুয়াখালী।

রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা ও চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ ও পটুয়াখালীর পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বানৌজা অপরাজেয় সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com