1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বিশ্বকাপে সাকিবের ভিন্ন অর্জন

  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ১১.১৯ এএম
  • ১৭৬ Time View

উইকেটের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের ওপরে কেউ নাই। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের ম্যাচে ৪৯ উইকেট নিয়ে সবার শীর্ষে তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব আসর মিলিয়েও সেরাদের কাতারে আছেন সাকিব। দুটি বিশ্বকাপ মিলিয়ে তিনি নিয়েছেন ৯২ উইকেট। আছেন তিন নম্বরে। সেরা পাঁচে একমাত্র বাংলাদেশি তিনি।

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ শুক্রবার (২১ জুন) এক উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এত টি-টোয়েন্টির এই মহাযজ্ঞে তার উইকেট এখন ৩০টি। ওয়ানডে বিশ্বকাপে পাওয়া ৬৫টি মিলিয়ে সংখ্যাটি ৯৫। দুই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে। ওয়ানডেতে ৫৬ ও টি-টোয়েন্টিতে ৩৮—মালিঙ্গার মোট শিকার ৯৪।

স্টার্ক ও মালিঙ্গার পরই সাকিবের অবস্থান। ওয়ানডের ৪৩ ও টি-টোয়েন্টির ৪৯ নিয়ে তার উইকেট ৯২টি। যদিও, সাকিব বেশি ম্যাচ খেলেছেন আগের দুজনের চেয়ে। স্টার্ক ৫২ ও মালিঙ্গা খেলেছিলেন ৬০ ম্যাচ। এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ট্রেন্ট বোল্ট। ৪৭ ম্যাচে ৮৭ উইকেট (৫৩+৩৪) তার। কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন আছেন পাঁচ নম্বরে। ৪৯ ম্যাচে তার শিকার ৭৯টি (৬৮+১১)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে হাফসেঞ্চুরি করবেন সাকিব। এর আগে বিশ্বকাপে মাঠে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে ৯ আসরের সবগুলোতে খেলার কৃতিত্ব অর্জন করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com